1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

‘দেশের মানুষ বার্ধক্য মোকাবেলায় প্রস্তুত নয়’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
  • ২০৫ Time View

বাংলাদেশে প্রবীণ হিতৈষী সংঘ বলছে, দেশে ষাটোর্ধŸ প্রবীণদের সংখ্যা ১ কোটি ৩০ লাখ। ২০৫০aughdjas সালের দিকে এদের সংখ্যা ২ গুণ ছাড়িয়ে যাবে। কিন্তু বার্ধক্য মোকাবেলায় এ দেশের সাধারণ মানুষজন এখনো প্রস্তুত নয় বলছে।
প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব এ এস এম আতিকুর রহমান বলছেন, ‘ধর্মীয় কারণে দেশে প্রবীণদের এক ধরনের সম্মান থাকলেও এটি দয়াদাক্ষিণ্য দেখানোর মতো কিন্তু এই সম্মান অধিকার ভিত্তিক নয়’।
তিনি বলছেন, পরিবারের বাইরে দেশে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো সুরক্ষার ব্যবস্থা নেই।
তার মতে সারাবিশ্বব্যাপী বার্ধক্য নিয়ে কেউ কাজ করতে চায় না। ব্যক্তি নিজেও তার বার্ধক্যকে দেখাতে চায় না বা গ্রহণ করে না। সেটি মোকাবেলার জন্যে বেশিরভাগ মানুষ প্রস্তুতও নয়।
বিশ্বে প্রবীণ জনগোষ্ঠীর বসবাস উপযোগী দেশের একটি সূচক তৈরি করেছে হেলপএজ ইন্টারন্যাশনাল নামে একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা যাতে শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড। ছিয়ানব্বইটি দেশের এই তালিকার সবচাইতে নিচে রয়েছে আফগানিস্তান। ভারতের অবস্থান ৭১ আর বাংলাদেশের অবস্থান ৬৭।
সংস্থাটি বিশ্বজুড়ে প্রবীণদের সঙ্গে আচরণবিধির ব্যাপারে আরও চিন্তা-ভাবনা করার জন্য রাজনীতিবিদদের কাছে আহ্বান জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ