1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ কিউএস র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬তম এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু

দুনিয়া ও পরকালের কল্যাণে যে দোয়া জরুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
  • ৩০৪ Time View

পরকালের সাফলতা লাভে দুনিয়ার কল্যাণময় জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়ায় কল্যাণময় জীবন লাভে তিনটি বিষয় অত্যন্ত জরুরি।

প্রথমটি হলো : উপকারী সর্বোত্তম জ্ঞান;
দ্বিতীয়টি হলো : হালাল রিজিক;
তৃতীয়টি হলো : গ্রহণযোগ্য আমল।

যে ব্যক্তি দুনিয়াতে উপকারী সর্বোত্তম জ্ঞানার্জন করতে সক্ষম হবে, সে জীবন সঠিকভাবে জীবন পরিচালনায়ও সফল হবে।

যে ব্যক্তি হালাল খাবারের সন্ধানে জীবন পরিচালনা করবে এবং হালাল খাবার খাবে, সে ব্যক্তির দুনিয়া ও পরকালীন জীবনের সফলতা আসবে।

যে ব্যক্তি উত্তম জ্ঞান ও হালাল জীবিকা খেয়ে আমল, ইবাদত-বন্দেগি করবে, ওই ব্যক্তি আমল ও ইবাদত-বন্দেগি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে। আর আমল কবুল হওয়ার অর্থই হলো দুনিয়া ও পরকালে ওই ব্যক্তির সফলতা লাভ করা।

সুতরাং মানুষের উচিত আল্লাহ তাআলার নিকট উল্লেখিত তিনটি জিনিসের জন্য দোয়া করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনই একটি দোয়া হাদিসের মাধ্যমে তাঁর প্রিয় উম্মতের জন্য শিখিয়ে গেছেন। যা তুলে ধরা হলো-

Doa
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআঁও ওয়া রিঝক্বান ত্বাইয়্যিবাঁও ওয়া আমালাম্ মুতাক্বাব্বালা।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে উপকারী জ্ঞান, হালাল রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। (মুসনাদ আহমদ, মিশকাত)

পরিশেষে…
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লিখিত তিনটি জিনিস লাভে হাদিসের ওপর আমল করার এবং দুনিয়া ও পরকালের কল্যাণ লাভ করার তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ