1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী

দুই বছরের মধ্যে ঢাকাকে রিকশাশূন্য করা হবে : মেয়র আতিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৭২ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকা শহরে যত সড়ক আছে সেগুলো একত্রিত করলে ২০ হাজার কিলোমিটার হয়। কিন্তু আমরা রিকশা বন্ধ করতে পেরেছি মাত্র ১০ কিলোমিটার সড়কে। আমাদের পরিকল্পনা আছে দুই বছরের মধ্যে ঢাকাকে রিকশাশূন্য করার।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল বলেন, ঢাকার গণপরিবহনে নিয়ম-শৃঙ্খলা নেই। নিয়ম-শৃঙ্খলা বলতে ব্যবসায়িক নিয়ম থাকতে হবে, আর্থিক নিয়ম থাকতে হবে। এমনকি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকতে হবে। সবাই যে যার মতো ব্যবসা করছে। সেখান থেকে সবাইকে এই মডিউলের বেতন নিয়ে আসতে হবে।

এ সময় রিকশা মালিক ও চালকদের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, আমরা আগামীকাল দুপুর ১২টায় রিকশাচালক ও মালিকদের নগর ভবনে ডেকেছি। আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই, তাদের সমস্যার কথা শুনতে চাই। আমরা তাদের বোঝাতে চাই যে নগরীর বৃহত্তর স্বার্থে এ ধরনের পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের অপারেশন্স ম্যানেজার ডান ডান চেন। সূচনা বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট নূপুর গুপ্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ