1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

দুঃস্বপ্নের রাত ম্যানইউ-ম্যানসিটির

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১২
  • ২০৭ Time View

ইউরোপা লিগের শীর্ষ ষোল’র প্রথম লেগে হোঁচট খেয়েছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। স্পেনের অ্যাথলেটিকো বিলবাও ৩-২ গোলে ম্যানইউকে এবং স্পোটিং লিসবন ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যানসিটিকে।

ওল্ড ট্রাফোর্ডে শুরুতেই পিছিয়ে পড়ে বিলবাও। ২২ মিনিটে গোল করেন ওয়েন রুনি। গোলের তিক্ত স্বাদ নেওয়ার পরই খোলস ছেড়ে বেরিয়ে আসে অতিথিরা। দ্রুতই বলের নিয়ন্ত্রণ নেয় স্প্যানিশ ক্লাবটি। লোরেন্তের গোলে ৪৪ মিনিটে সমতায় ফেরে বিলবাও।

বিরতির পর আরও দুটি গোল করে স্বাগতিকদের মনোবলে চিড় ধরিয়ে দেয় বিলবাও। ৭২ মিনিটে মার্কোস ও ৯০ মিনিটে জালে বল জড়ান মুনিয়ান। জয় না পেলেও শেষপর্যন্ত আরেকটি গোল শোধ করে ম্যানচেস্টার ইউনাইটেড। অতিরিক্ত সময় (৯০+২) পেনাল্টি থেকে নিশানাভেদ করেন রুনি।

এদিকে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের কাছে হেরেছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিও। লিসবনের মাঠে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন পক্ষ। ৫১ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। জালে বল জড়ান জান্দাও। বাকি সময় গোল না হওয়ায় ব্যবধানে হেরফের ঘটাতে পারেনি কোন দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ