1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

দীঘিনালার লারমা স্কয়ারে ফের আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭৯ Time View

খাগড়াছড়ি দীঘিনালায় বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কয়ারে আগুন লেগেছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস সদস্যরা। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আগুনে মুদি দোকান, কাপড়ের দোকান, ফার্মেসি, মোবাইল রিচার্জের দোকানসহ আনুমানিক ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।
এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার পঙ্কজ কুমার বড়ুয়া জানান, দীঘিনালার লারমা স্কয়ার বাজারে রাত আনুমানিক ৩টার কিছু সময় আগে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দীঘিনালা ইউনিট, সেনাবাহিনীর দীঘিনালা জোনের সেনা সদস্যরা, পুলিশ ও স্থানীয়দের সার্বিক প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে ১২টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুরো লারমা স্কয়ার বাজার পুড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়েছিল সব সম্প্রদায়ের শতাধিক পরিবার। ঘটনার ছয় মাসের মাথায় আবারও লারমা স্কয়ার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ