1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

তিস্তার পানি বন্টন চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে : পানিসম্পদ মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ১০৫ Time View

পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, তিস্তার পানি বন্টন চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোন সময় এ চুক্তি সম্পাদিত হতে পারে।
তিনি আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পানি দিবস-২০১৭’ উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মুহাম্মদ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য ও এসডিজির প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির।
পানিসম্পদ মন্ত্রী বলেন, গঙ্গা ব্যারেজ তৈরি করে বাংলাদেশের পানি সংরক্ষণের চেষ্টা চলছে। ভারতের সঙ্গে ১৯৯৮ সালে হওয়া গঙ্গা চুক্তি অনুযায়ী সরকার গঙ্গা নদীর উপর এই ব্যারেজ তৈরির কথা ভাবছে। ব্যারেজ তৈরি হলে সহজেই পানি সংরক্ষণ করা যাবে ।
তিনি বলেন, নদী রক্ষা ও পানি সংরক্ষণের কথা আগে না ভাবার কারণে দেশে সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। বর্তমানে সুপেয় পানি ভূগর্ভের অনেক নিচে নেমে যাচ্ছে। এ কারণে আমরা ভূ-পরিস্থ পানি সংরক্ষণের চেষ্টা করছি ।
পানিসম্পদ প্রতিমন্ত্রী মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে ২৪টি নদী সনাক্ত করে এসব নদী উদ্ধার ও খননের কাজ শুরু হয়েছে। নতুন করে জলাধার তৈরির কাজ চলছে।
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য ও এসডিজির প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বলেন, দেশের নৌপথ বাড়ানো হচ্ছে। নদী ও খালের পানি সেচ কাজে ব্যবহারের জন্য নানা উদ্যোগ নেয়া হচ্ছে।
‘ভূ-গর্ভস্থ পানির উৎস আর করো না শেষ, ভূ-পরিস্থ পানিতে বাঁচবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পালিত হয়েছে ‘বিশ্ব পানি দিবস-২০১৭’। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সকালে একটি র‌্যালি বের হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ