1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ৩১ অক্টোবর টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

তালেবানরা আলোচনার জন্য প্রস্তুত: মুখপাত্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১২
  • ২৫৪ Time View

বিদেশিদের সঙ্গে আলোচনার জন্য দেশের বাইরে কার্যালয় খুলতে প্রস্তুত তালেবানরা। মঙ্গলবার আফগান তালেবানদের পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।

আর এই বিবৃতির ফলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করলো তালেবানরা।

নিজেকে ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের মুখপাত্র দাবি করে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘তালেবানরা প্রাথমিকভাবে কাতার এবং অন্যান্য সন্মানিত দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তালেবানরা যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো নির্যাতন কেন্দ্র থেকে তাদের সঙ্গীদের মুক্তির বিপরীতে কার্যালয় খোলার কথা জানিয়েছেন।’

তালেবানরা দেশের ভেতরে আলোচনার জন্যও প্রস্তুত আছে বলেও তিনি জানান।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানরা আফগানিস্তান শাসন করে। সেসময় যদিও যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আলোচনায় যেতে চেয়েছিল। কিন্তু তখন তালেবানদের পক্ষ থেকে আলোচনায় বসতে অস্বীকৃতি জানানো হয়।

তবে তালেবানদের এই মুখপাত্র যে আফগানিস্তানের সকল তালেবানদের হয়ে কথা বলছেন তা পরিস্কার হওয়া যায়নি। কারণ বিবৃতিটি ছিল স্থানীয় পশতু ভাষায় লেখা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ