1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ, ফের উত্তেজনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫৭ Time View

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রবিবার (২৮ আগস্ট) তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাত্রা করেছে দুটি মার্কিন যুদ্ধ জাহাজ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষধের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর প্রথমবার যুদ্ধ জাহাজ পাঠানোর কথা জানিয়েছে মার্কিন নৌ বাহিনী। খবর দ্য গার্ডিয়ানের।

যুক্তরাষ্ট্রের ৭তম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ক্রুজার ‘ইএসএস অ্যান্টিটাম’ এবং ‘ইউএসএস চ্যান্সেলরসভিল’ রুটিন অনুযায়ী তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে। প্রণালী দিয়ে জাহাজের ট্রানজিট মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রদর্শন। আন্তর্জাতিক আইন মেনেই তা পরিচালনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডার মতো দেশগুলোর যুদ্ধ জাহাজ সম্প্রাতিক বছরগুলোয় নিয়মিত তাইওয়ান প্রণালী দিয়ে প্রবেশ করতে দেখা গেছে। এ নিয়ে চরম আপত্তি জানিয়ে আসছে চীন। এসব এলাকা নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং।

চীনের হুঁশিয়ারি উপক্ষে করে চলতি মাসে তাইওয়ান সফর করেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। এর জেরে তাইওয়ানকে ঘিরে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করে চীনা সামরিক বাহিনী।এতে অঞ্চলটিতে যুদ্ধাব্স্থা তৈরি হয়। এদিকে তাইওয়ানের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করা চীন, ওয়াশিংটনকে সতর্ক করে বলছে আগুন নিয়ে না খেলতে।

তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ সাধারণত ৮ থেকে ১২ ঘণ্টা অবস্থান করে। আর ওই সময়টা চীনের সামরিক বাহিনী গভীরভাবে পর্যবেক্ষণ করে। সবশেষ মার্কিন যুদ্ধ জাহাজ প্রণালীতে প্রবেশ নিয়ে চীনের তাক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ