1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা

তাইওয়ানে তীব্র শীতে নিহত ৫০

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
  • ১৮৭ Time View

3096পূর্ব এশিয়ার দেশগুলোতে শৈত্যপ্রবাহ বয়ে চলছে। তীব্র শীতে তাইওয়ানে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ঘণ কুয়াশার কারণে দক্ষিণ কোরিয়ায় কমপক্ষে ৬০ হাজার পর্যটক আটকে পড়েছেন। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তাইওয়ানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সপ্তাহের শেষে হঠাৎ করে তীব্র শীত নেমে আসায় হৃদরোগ সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত লোকজনের পরিমাণ বাড়ছে। ঠাণ্ডাজনিত রোগে এখন পর্যন্ত তাইওয়ানে ৫০ জন মারা গেছে। নিহতদের অনেকেই তাইওয়ানের দক্ষিণাঞ্চলের নাগরিক।

রোববার দেশটির উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে অতিরিক্ত তুষারপাতের দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে এই বিমানবন্দরের সব ফ্লাইট।

একই সঙ্গে জাপান, চীন ও হংকংয়েও প্রচণ্ড শৈত্য প্রবাহ শুরু হয়েছে। দক্ষিণ এশিয়ার এ দেশগুলোতেও তাপমাত্রা সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। নাগরিকদের বিশেষ করে বয়স্কদের শীতে বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ