1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

ঢাবি ছাত্রীর ভুল চিকিৎসার অভিযোগে সেন্ট্রাল হাসপাতালে ভাঙচুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৮২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ভুল চিকিৎসার অভিযোগে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ব্যাপক ভাংচুর করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওই অসুস্থ ছাত্রীর সহপাঠীরা হাসপাতালটিতে ভাঙচুর চালায়। পরে ধানমন্ডি থানা পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বাধা দেয়। এ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কাল রাতে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে কর্তব্যরত চিকিৎসক জানান তার ক্যান্সার হয়েছে। সে অনুযায়ী চিকিৎসাও চলে। তবে আজ ডাক্তার জানায়, ওই ছাত্রী ক্যান্সার নয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এরপর ওই শিক্ষার্থীর আত্মীয়-স্বজনরা হাসপাতালে চলে আসেন।

খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্ষুব্ধ সহপাঠীরা এসে ভাঙচুর শুরু করে। পুলিশ গিয়ে শিক্ষার্থীদের নিবৃত করে। এ ঘটনায় দুই ডাক্তারকে শিক্ষার্থীদের ভাঙচুর ও হামলার হাত থেকে বাঁচাতে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন অবস্থা স্বাভাবিক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ