1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

ঢাবির শতবর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৪৭ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‌টেকসই লক্ষ্যমাত্রা অর্জন, চতুর্থ শিল্প‌বিপ্লব উপ‌যোগী বিশ্ববিদ্যালয় ও দক্ষ ম‌ানবসম্পদ তৈরিই এখন লক্ষ্য বলে জানান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয় সঠিক পথেই আছে বলে মনে করেন তিনি। যদিও সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী মনে করেন, আধুনিক বিশ্বের সঙ্গে পাল্লা দিতে পারছেনা দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ।

সৌরভে গৌরবে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাঙালির ইতিহাস ঐতিহ্য আর গণতন্ত্রের সুতি-গাথার দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের ১০০ বছর উদযাপনে নেয়া হয়েছে নানা কর্মসূচি। ২১ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ছয়টি আন্তর্জাতিক সেমিনার। যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে হবে আরও সাতটি সেমিনারে। সাবেক শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে অংশ নেবেন রানী অ্যানি এলিজাবেথ।

পহেলা জুলাই, শতবর্ষপূর্তির অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হা‌মিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, শিক্ষার গুণগত মান বাড়ানো ও গবেষণায় উন্নতির ক্ষেত্রে তাদের চেষ্টার কমতি নেই। একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বাড়ানোর জন্য টিএসসিতে বহুতল ভবন নির্মাণসহ একটি মাস্টার প্ল্যান হাতে নেয়া হয়েছে। আর টেকসই লক্ষ্যমাত্রা অর্জন এবং চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী দক্ষ মানব তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখা হবে।

শতবর্ষ উপল‌ক্ষে দু’টি মৌলিক বই প্রকাশ করা হবে। যার একটির লেখক সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। তিনি বলেন, ১৯২১ সালে ইন্ডিয়ান বিশ্ববিদ্যালয়, এশিয়ান বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয় যে অবস্থানে ছিল; আজকে আমরা সে অবস্থানে আছি কি-না? সেখানে বলতে হবে আমরা অনেক দূরে সরে গেছি।

১৯২১ সালের পহেলা জুলাই প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ও দুই হাজার শিক্ষক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ