1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ঢাকা মেডিকেল থেকে চুরি যাওয়া শিশু গাজীপুরে উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪
  • ১০০ Time View

gazipur map logo0ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুটিকে গাজীপুরে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার রাত সাড়ে ৩টার দিকে গাজীপুরের বোর্ডবাজারের উত্তর কলমেশ্বর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।


আজ বৃহস্পতিবার র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ২০ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা রুনা আক্তার নামে এক নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন। পরদিন ২১ আগস্ট ভোরের দিকে একটি ছেলে হাসপাতাল থেকে চুরি হয়। অজ্ঞাত এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ