1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

ঢাকা আসছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বজকির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪৬ Time View

আগামী সপ্তাহে ঢাকায় আসছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বজকির। ২৫ থেকে ২৭ মে তিনি ঢাকা ও ইসলামাবাদ সফর করবেন।
জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঢাকায় অবস্থানকালে বৈশ্বিক সমস্যা, বহু পক্ষীয় ব্যবস্থা ও জাতিসংঘ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি একটি বক্তৃতা দেবেন। এ ছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ