1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ঢাকায় চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৭৫ Time View

বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন। তিনি ঢাকায় চীনের ১৬তম রাষ্ট্রদূত হিসেবে সাবেক রাষ্ট্রদূত লি জিমিংয়ের স্থলাভিষিক্ত হলেন।
ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে ১৬তম রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য ইয়াও ওয়েন ঢাকায় এসে আনন্দ প্রকাশ করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশ-চীনের সম্পর্কের উন্নয়নে সাহায্য ও সমর্থনের জন্য বাংলাদেশিদের সহযোগিতার পাশাপাশি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলগত দিকনির্দেশনায় চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্ব দ্রুত বিকশিত হচ্ছে। দুই দেশ পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়ানো, উন্নয়ন কৌশলগুলোকে সক্রিয়ভাবে সমন্বয়, সবক্ষেত্রে সহযোগিতা, স্বার্থ এবং প্রধান উদ্বেগের বিষয়ে একে অপরকে বুঝতে ও সমর্থন করি। আমরা যৌথভাবে আন্তর্জাতিক ন্যায়বিচার এবং বহুপাক্ষিকতাকে সমর্থন করি।
ইয়াও ওয়েন বলেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য আরও গতিশীলতা জোরালো করা দরকার, যা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। দুই দেশের নেতাদের ঐকমত্য বাস্তবায়নের জন্য আমি সব স্তরের বন্ধুদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বের জন্য একটি নতুন অধ্যায় রচনা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ