1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাকায় কসক্যাপের স্টিয়ারিং কমিটির সভা উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২
  • ১২৯ Time View

ঢাকায় শুরু হয়েছে কোঅপারেটিভ ডেভলপমেন্ট অব অপারেশনাল সেফটি এন্ড কন্টেইনিং এয়ারঅর্থিনেস প্রোগ্রাম-সাউথ এশিয়া (কসক্যাপ -এসএ) ২২তম স্টিয়ারিং কমিটির সভা।

বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান। দক্ষিণ এশিয়ার ৮টি দেশ নিয়ে কসক্যাপ-এসএ গঠিত। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।

বাতসরিক এ সভায় আঞ্চলিক নিরাপত্তা ,নীতিমালা,  বাজেট, বার্ষিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। সভায় দাতা ও উন্নয়ন অংশীদারদের অবদান উপস্থাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমানমন্ত্রী বলেন, বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা বিধানই আমাদের প্রথম অগ্রাধিকার। কসক্যাপ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা বিধানে ভূমিকা রাখবে। সেই সঙ্গে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও কসক্যাপ একে অপরকে সহযোগিতা করবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কসক্যাপ-এসএর সভাপতি এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ