1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৭১ Time View

বাংলাদেশ সফরে ভারতের সূচি চূড়ান্তই ছিল। আজ বৃহস্পতিবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। ২০১৫ সালের পর বাংলাদেশ সফরে আসছে দলটি। আগামী ১ ডিসেম্বর দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসছে রোহিত শর্মারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ-ভারতের সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ওয়ানডে সুপার লিগের অংশ নয়। এমন অবস্থায় ভারত খর্বশক্তির দল পাঠালেও অবাক হওয়ার কিছু থাকবে না। কেননা ২০১৪ সালে ধোনি-কোহলিকে বিশ্রাম দিয়ে রায়নাকে অধিনায়ক করে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পরের বছর অবশ্য মূল দল এসেও ওয়ানডেতে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল ভারত।
ওয়ানডে সুপার লিগের অংশ না হলেও টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে প্রতিটি পয়েন্টের মূল্য অনেক। ওয়ানডেতে দ্বিতীয় সারির দল পাঠালেও টেস্টে সেটি হয়তো করবে না ভারত।
১ ডিসেম্বর ঢাকায় পা রেখে ৩ দিন বিশ্রাম নিয়ে ৪ ডিসেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে দুই দল। সিরিজের শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বন্দরনগরী চট্টগ্রামে হবে দুই দলের প্রথম টেস্ট। ১৪ থেকে ১৮ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ঢাকায় ২২ থেকে ২৬ ডিসেম্বর।
বাংলাদেশ-ভারত সিরিজের সূচি
৪ ডিসেম্বর ২০২২ : প্রথম ওয়ানডে, ঢাকা
৭ ডিসেম্বর ২০২২ : দ্বিতীয় ওয়ানডে, ঢাকা
১০ ডিসেম্বর ২০২২ : তৃতীয় ওয়ানডে, ঢাকা
১৪-১৮ ডিসেম্বর ২০২২ : প্রথম টেস্ট, চট্টগ্রাম
২২-২৬ ডিসেম্বর ২০২২ : দ্বিতীয় টেস্ট, ঢাকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ