1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ট্রেনের লাইনচ্যুতিতে ৩ জেলার রেল যোগাযোগ বন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ১৭৮ Time View

ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস লাইনচ্যুত 2হওয়ায় উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে বোনারপাড়া-সান্তাহার রেলপথের নশরৎপুর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে লালমনিরহাট, গাইবান্ধা ও রংপুরের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এদিকে স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ট্রেনটি শান্তাহার জংশন স্টেশনে পৌঁছে যাত্রাবিরতি শেষে সকাল ৭টার দিকে ছেড়ে যায়। ট্রেনটি আদমদীঘি স্টেশন অতিক্রম করার পর নশরৎপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এসময় চালক দ্রুত ট্রেনটি নিয়ন্ত্রণে এনে থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি ।
এ ব্যাপারে বগুড়া রেল স্টেশনের মাস্টার বেনজুরুল ইসলাম জানান, সকাল ৯টা পর্যন্ত লাইচ্যুত হওয়া ট্রেনটির উদ্ধার কাজ শুরু হয়নি। তবে খুব দ্রুতই ট্রেনটি উদ্ধার করা যাবে।
অন্যদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বোনারপাড়া-সান্তাহার এবং লালমনিরহাট-সান্তাহার রুটেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনের বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে আছে। তাতে ট্রেনের যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ