1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ২৩১ Time View

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম একরামুল হক (৩০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেলে নিহত একরামুলের ভগ্নিপতি মো. শাহজাহানের ভাষ্য, প্রতিদিনের মতো ওই সময় তিনি কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা

ঘটে।

মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিমের ভাষ্য, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ