1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৫১ Time View

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

রোববার (১৮ অক্টোবর) রোস্টন চেজের নেতৃত্বে বাংলাদেশে এসেছে ক্যারিবীয়রা।

সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। বাংলাদেশে ষষ্ঠবারের মতো টেস্ট সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ প্রায় সাড়ে পাঁচ বছর আগে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এবার পুরনো হিসাব চুকানোর সুযোগ বাংলাদেশের সামনে। পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই সিরিজে ভালো করার বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের সামনে। বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।

ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে হলে ঘরের মাঠের এই সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি জয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শান্তদের জন্য।

দুই দল এখন পর্যন্ত ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে দুবার; ২০০৯ সালে এবং ২০১৮-১৯ মৌসুমে। ক্যারিবীয়দের জয় আট সিরিজে, অন্য একটি সিরিজ ড্র হয়েছে। সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। এরপর ২৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচটি চলবে ১ নভেম্বর পর্যন্ত।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ নভেম্বর পর্যন্ত চলবে ম্যাচটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ