1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

টেকনাফে পাহাড়ের পাশ থেকে সরানো হলো ১২০ পরিবারকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০১৫
  • ১৩৭ Time View
pahar dhosকক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশে অতি ঝুঁকিতে বসবাসকারী ১২০ পরিবারকে সরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে তাদের সরিয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থাকা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল জানান, এক অভিযানে পাহাড়ের পাদদেশে অতি ঝুঁকিতে বসবাসকারী ১২০ পরিবারকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা এড়াতে আরও দু’শতাধিক পরিবারকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
সরিয়ে দেওয়া পরিবারগুলোকে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা নেয়া হলেও তারা নিজ নিজ আত্মীয়-স্বজনদের বাড়িতে চলে গেছে বলেও জানান তিনি।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানায়, গত পাঁচ দিনের ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় পৌরসভার ফকিরামুরা এলাকায় উপজেলা প্রশাসন, বনবিভাগ এবং স্ব স্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার রাত ৯টা পর্যন্ত মাইকিংয়ের মাধ্যমে সতর্ক ও সরে যেতে বলা হয়। এরপর পাহাড়ে বড় ধরনের দুঘর্টনা এড়াতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন ফকিরামুরা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থাকা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল, পৌর মেয়র হাজী মো. ইসলাম, জেলা দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল করিম, থানা পুলিশ এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সিপিপি স্বেচ্ছাসেবক দল অভিযানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ