1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান সুসংহত ইংল্যান্ডের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১২
  • ২০১ Time View

দুবাইয়ে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে জয় পেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতো ইংল্যান্ড। সোমবার মিসবাহ উল হকের দলের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংলিশরা। এ জয়ে তারা টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ উঠেছে।

র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে থাকা দ.আফ্রিকার পয়েন্ট ১১৯। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা দল গুলো হলো শ্রীলঙ্কা (১১৭), নিউজিল্যান্ড (১১৪) ও অস্ট্রেলিয়া (১১০)। টি-টোয়েন্টিতে কম ম্যাচ খেলার জন্য তালিকায় নাম নেই বাংলাদেশের।

এছাড়া টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড। ১১৮ পয়েন্টে প্রথম স্থানে ইংল্যান্ড এবং ১১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করতে পারলে ইংলিশদের টপকে শীর্ষে উঠবে দক্ষিণ আফ্রিকা। টেস্টে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দলগুলো হলো ভারত (১১১), অস্ট্রেলিয়া (১১১) ও পাকিস্তান (১০৮)। টেস্টে বাংলাদেশের অবস্থান নবম (০০৮)।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথম থেকে পঞ্চম স্থানে থাকা দলগুলো যথাক্রমে অস্ট্রেলিয়া (১২৯), দক্ষিণ আফ্রিকা (১১৭), ভারত (১১৭), শ্রীলঙ্কা (১১৩) ও ইংল্যান্ড (১১১)। ওয়ানডেতেও বাংলাদেশ রয়েছে নবম স্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ