1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

টি-টোয়েন্টি অধিনায়ক হলেন আফ্রিদি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৮ Time View

afridi74বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ করার পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মোহাম্মদ হাফিজ। এরপর অনেক দিন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের পদটি খালি ছিল।

এ পদের জন্য অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দলের অভিজ্ঞ খেলোয়াড় শহিদ আফ্রিদির বাহুতেই উঠতে যাচ্ছে অধিনায়কের আর্মব্যান্ড। ইতিমধ্যে বিষয়টি ফয়সালা করা হয়েছে।
এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। এমনটাই জানা গেছে পাকিস্তান ক্রিকেট বোডের্র বিশ্বস্ত সূত্র থেকে (তথ্যসূত্র : দ্য ডন)।

তবে টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্ব থাকছে মিসবাহ-উল-হকের কাছেই। ২০১৫ বিশ্বকাপের আগে মিসবাহ যদি নিজের সেরা ফর্মে ফিরতে এবং দলকে আশানুরুপ ফল এনে দিতে না পারেন, তাহলে তাকে বাদ দিয়ে আফ্রিদিকে ওয়ানডের অধিনায়ক করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কারণ ওয়ানডে অধিনায়ক হিসেবে আফ্রিদি বেশ সফল। ততোটা সফল নন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে। আফ্রিদি এর আগে পাকিস্তানকে ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তার মধ্যে জয় ৮টিতে ও হার ১১টিতে। আর ওয়ানডেতে পাকিস্তানকে ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৮টিতে জয় ও ১৫টিতে হেরেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ