1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট আজমলের

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২
  • ১৪৭ Time View

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন পাকিস্তানের অফ স্পিনার সাঈদ আজমল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরজের তৃতীয় ও শেষ ম্যাচে দুই উইকেট শিকারের মাধ্যমে এই কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

আজমলের আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি ছিলো শহীদ আফ্রিদির। ৫৮টি উইকেট নিয়ে সবার আগে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুটি উইকেট নিয়ে আফ্রিদিকে টপকে যান অফস্পিনার আজমল। ৪৩ ম্যাচ খেলে ৬০ উইকেট নিয়ে শীর্ষ স্থান দখল করেছেন ডানহাতি বোলার।

অসিদের বিপক্ষে চোটের জন্য খেলতে পারেননি আফ্রিদি। এ সুযোগে তাকে টপকে দ্বিতীয়স্থান দখল করেছেন উমর গুল। শীর্ষ তিনজনের মধ্যে রয়েছেন পাকিস্তানি বোলাররা। আর ৩০ জনের মধ্যে জায়গা পাননি কোনো ভারতীয় বোলার। ১৮ ম্যাচে ২০ উইকেট নিয়ে ৩৭তম স্থানে রয়েছেন ইরফান পাঠান।

টি-টোয়েন্টিতে এপর্যন্ত ১৫৪ ওভার বোলিং করে ৬০টি উইকেট নিয়েছেন আজমল। মোট রান দিয়েছেন ৯২৯। এর মধ্যে এক ওভার মেডেন আছে তার। সেরা বোলিং স্পেল হলো ১৯ রান দিয়ে চার উইকেট শিকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ