1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

টিকিটের জন্য কমলাপুরে দীর্ঘ লাইন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৪৮ Time View

আসন্ন ঈদুল ফিতর উদযাপনে ঢাকা ছেড়ে যেতে ৪র্থ দিনের মতো টিকিট সংগ্রহ করতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন টিকিটপ্রত্যাশীরা। গত ৩ দিনের তুলনায় আজ সোমবারে কমলাপুর স্টেশনে টিকিটপ্রত্যাশীদের ভিড় ছিল বেশি। আজ বিক্রি হচ্ছে আগামী ১৩ জুনের টিকিট।

কাঙ্ক্ষিত টিকিট সংগ্রহের জন্য কমলাপুর স্টেশনের টিকিট কাউন্টারগুলোর সামনে কেউ মধ্যে রাত থেকে, কেউবা সেহেরির পর এসে লাইনে দাঁড়িয়েছেন।

সকাল ৮টা থেকে মোট ২৬টি কাউন্টারে আগামী ১৩ জুনের টিকিট দেয়া হচ্ছে। এর মধ্যে নারীদের জন্য সংরক্ষিত কাউন্টার আছে দুটি। আগামীকাল ৫ জুন দেয়া হবে ১৪ জুনের টিকিট, এবং ৬ জুন দেয়া হবে ১৫ জুনের ট্রেনের অগ্রিম টিকিট।

একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারছেন।

টিকিট কাউন্টার থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে বিক্রীত টিকিট ফেরতযোগ্য নয়। সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা ট্রেনে কোনো আসনবিহীন টিকিট ইস্যু করা হবে না। অন্যান্য ট্রেনের ক্ষেত্রে শুধু যাত্রীদের অনুরোধে যাত্রার দিন আসনবিহীন টিকিট ইস্যু করা হবে।

এদিকে ট্রেনর অগ্রিম টিকিট বিক্রিতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ রেলওয়ের নিজস্ব বাহিনী তৎপর রয়েছেন বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ