1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

টাইটান ধ্বংসের পর ওশানগেটের সব কার্যক্রম স্থগিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৬৭ Time View

গত জুন মাসে রহস্যে ঘেরা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সাবমেরিন টাইটানের মর্মান্তিক দুর্ঘটনার পর সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে মার্কিন প্রতিষ্ঠান ওশানগেট। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বৃহস্পতিবার ওয়াশিংটন ভিত্তিক কোম্পানি ওশানগেট তাদের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়।
ঘোষণায় জানানো হয়, ওশানগেটের সব ধরনের গবেষণা এবং বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ওশানগেট ২০০৯ সালে প্রতিষ্ঠিত একটি ভ্রমণ প্রতিষ্ঠান যা পর্যটকদের জাহাজের ধ্বংসাবশেষ এবং পানির নিচের বিভিন্ন গিরিখাত কাছ থেকে দেখার জন্য সাবমেরিনে সমুদ্রের গভীরে ভ্রমণকারীদের সুযোগ করে দেয়।
গত ১৮ জুন ওশানগেট এর সাবমেরিন টাইটান গভীর সমুদ্রে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ ওশানগেটের সাবমেরিন টাইটানের ধংসপ্রাপ্ত অংশগুলো গত ২২ জুন ধংসপ্রাপ্ত জাহাজ টাইটানিক থেকে প্রায় ১,৬০০ ফুট ব্যবধানে সমুদ্রের তলদেশে শনাক্ত করা হয়। এতে কোম্পানির সিইওসহ পাঁচজন নিহত হয়।
কোম্পানির ওয়েবসাইট অনুসারে ওশানগেট প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং মেক্সিকো উপসাগর জুড়ে ১৪টিরও বেশি অভিযান এবং ২০০টিরও বেশি ডাইভ পরিচালনা করেছে। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য এর ডুবোজাহাজ টাইটানের একটি আসন প্রতি যাত্রীর খরচ ২৫০,০০০ মার্কিন ডলার বা প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা।
তবে ওশানগেটের কোনোও যাত্রীবাহী সাবমেরিনে প্রাণহানির ঘটনা প্রথম, এছাড়াও ওশানগেটের অভিযানগুলোর মধ্যে সমুদ্রের অতল গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতের যাওয়ার ঘটনাও এই প্রথম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ