1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

জয়পুরহাটে বিএনপি-আ’লীগ সংঘর্ষে আহত ১০, আটক ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ এপ্রিল, ২০১২
  • ২১১ Time View

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলী ‘গুম’র প্রতিবাদে জয়পুরহাটে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে পালিত হয় রোববারের সকাল-সন্ধ্যা হরতাল।

উভয় দলের মধ্যে ইট পাটকেল নিক্ষেপে ১০ জন আহত হয়েছে।

হরতাল চলাকালে বিএনপির মিছিল থেকে সাহেদ ও সাদা নামে দলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল থেকেই শহরে খণ্ড খণ্ড মিছিল করে বিএনপি।

জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান এমপির নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মিছিল সমাবেশ করার সময় জেলা যুবলীগের নেতারা লাঠি মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১০ জন আহত হয়।

পরে বিএনপি কর্মীরা একত্রিত হয়ে আওয়ামী লীগ কর্মীদের পাল্টা ধাওয়া করে এবং আওয়ামী লীগ অফিস ভাংচুরের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি শান্ত করতে উভয় দলকে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, সকাল থেকেই হরতালে শহরে কোনো যানবাহন চলেনি। দোকানপাট বন্ধ থাকলেও অফিস ও ব্যাংক-বীমা চলছে ঢিলে তালে।

বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় শহরে ব্যাপক উত্তেজনা চলছে।

অন্যদিকে, জেলার আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলায়ও হরতাল পালিত হয়েছে।

আক্কেলপুরে বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে মিছিল করেন নেতাকর্মীরা। হরতালে সকাল থেকেই শহরের দোকানপাট ও অফিস বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ