1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

জেএমবি কমান্ডার রানা গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ১৬৭ Time View

992জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলার প্রধান আসামি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাকে অস্ত্র আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পীরগাছা থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালতের বিচারক তা মঞ্জুর করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকের আবেদনের প্রেক্ষিতে রানাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলার পরবর্তী তারিখ আগামী ৫ জানুয়ারি ধার্য করেছে আদালত।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে জেএমবি নেতা রানাকে আদালতে নেয়া হয়। শুনানি শেষে আবারো তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ