1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

জিহাদিদের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক হিলারির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
  • ১৯১ Time View

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাটিক দলের মনোনয়ন-প্রত্যাশী হিলারি 4ক্লিনটন জিহাদিদের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়ার ঘটনার পর তিনি এ আহ্বান জানান। ইসলামি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) শুক্রবারের এ হামলার দায় স্বীকার করেছে।
আইওয়ার দেস মোইনাসে এক টেলিভিশন বিতর্কে হিলারি ক্লিনটন বলেন, চরমপন্থী জিহাদি মতবাদ, যা আইএসের মতো সংগঠন গড়তে উদ্বুদ্ধ করে তা অবশ্যই আমাদের সমূলে উৎপাটন করতে হবে। এ জন্য বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, এমনটা অব্যাহতভাবে চলতে পারে না। এদেরকে অবশ্যই পরাজিত করতে হবে। তবে তিনি এও বলেন, সব মুসলমানকে শত্রু ভাবা ঠিক হবে না এবং এটা খুবই গুরুত্বপূর্ণ।
হিলারি ক্লিনটন বলেন, আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছি না। আমরা যুদ্ধ করছি সহিংস চরমপন্থীদের বিরুদ্ধে।
সিবিএস টেলিভিশন এ বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে। প্যারিসে হামলায় নিহতদের প্রতি সম্মান জানাতে কয়েক মুহূর্ত নীরবতা পালনের মধ্য দিয়ে বিতর্ক অনুষ্ঠান শুরু হয়।
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশীদের এটা দ্বিতীয় টেলিভিশন বিতর্ক অনুষ্ঠান। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানরা ইতোমধ্যে চার দফা বিতর্ক অনুষ্ঠান করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ