1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

জামায়াত-পুলিশ সংঘর্ষে পল্টন রণক্ষেত্র, পুলিশের গাড়িতে আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১২
  • ২৩০ Time View

জামায়াত-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর নয়া পল্টন ও পুরানা পল্টন এলাকা।

বিকের পৌনে পাঁচটার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সদ্য কারান্তরীণ গোলাম আযমের মুক্তির দাবিতে জামায়াত কর্মীরা একটি মিছিল বের করলে ধাওয়া দেয় পুলিশ। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

জামায়াত কর্মীরা বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে পুলিশের একটি গাড়ি (ঢাকা মেট্রো ঘ ০২-২১৫১) পুড়িয়ে দিয়েছে। ওই গাড়ির চালক মতিঝিল থানার পিআই আবুল বাসার মারাত্মকভাবে আহত হয়েছেন। বাসার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাত্র ১৫/২০ মিনিটের এ সংঘর্ষে দৈনিক বাংলা, পুরানা পল্টন ও বিজয়নগর মোড়ে গাড়ি ভাঙচুর করে জামায়াত কর্মীরা। কয়েকটি পাবলিক পরিবহনও পুড়িয়ে দেয় তারা। এ সময় আশপাশের রাস্তাগুলোতে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এক পর্যায়ে পুলিশি তৎপরতার মুখে জামায়াত কর্মীরা মূল রাস্তা ছেড়ে গলিপথগুলোতে ঢুকে পড়ে। রাস্তার মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থান নেয়।

বিকেল  সোয়া পাঁচটার দিকে আবার দু’একটি করে যান চলতে শুরু করে।

মতিঝিল থানার ডিসি আনোয়ার হোসেন বলেন, আবুল বাসার যখন ফকিরাপুল থেকে মতিঝিলের দিকে আসছিলেন তখন ৩-৪শ’ জামায়াত-শিবির কর্মীরা তার গাড়ির ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা বাসারকে গাড়ি থেকে বের করে এনে পিটিয়ে গুরুতর আহত করে।

জামায়াত-শিবিরের ৩ কর্মীকে পুলিশ আটক করেছেন বলে জানান তিনি।

 

Source: Banglanews24.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ