1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

জামায়াতের হরতাল আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫
  • ২৩৯ Time View

১৯৭১ সালের যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের 3রিভিও আবেদন খারিজ হয়ে গেলে মৃত্যুদ- বহাল থাকায় আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তার দল জামায়াতে ইসলাম। রায় ঘোষণার পর বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতালের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। বিবৃতিতে তিনি বলেন, এ অন্যায় ও ষড়যন্ত্রমূলক সরকারি হত্যাকা-ের প্রতিবাদে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়েছে।
বিবৃতিতে এ রায়কে ‘সরকারি ষড়যন্ত্র’ ও এতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো এ দলটি। বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য সরকার জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। বিবৃতিতে সরকার মুজাহিদকে ‘পরিকল্পিতভাবে হত্যা’র উদ্দেশ্যে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে’ বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, তার (মুজাহিদ) বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষীও নেই। এতদসত্ত্বেও সরকারের মিথ্যা মামলায় জনাব মুজাহিদকে মৃত্যুদ-ে দ-িত করা হয়েছে। এ রায়ে মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। বিবৃতিতে তিনি আরও বলেন, মুজাহিদকে হত্যার সরকারী ষড়যন্ত্র বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ