1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ ‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ সিনেমা ফ্লপ করলেও অভিষেককে কেন বকেন না অমিতাভ? ১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠনের নির্দেশ

জাফরুল্লাহ’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ॥ তদন্তে ডিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৪৬ Time View

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত সাধারণ ডাইরিটি (জিডি) রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এই মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।
গত ৯ অক্টোবর একটি বেসরকারী টেলিভিশনের টকশো অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়ায় ডা: জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার সেনা সদরের পক্ষ থেকে একটি সাধারণ ডাইরী(জিডি) করা হয়।
এই জিডিটি গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে এটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য গোয়েন্দা(ডিবি) পুলিশকে স্থানান্তর করা হয়। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো: আব্দুল বাতেন বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে এই মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।
এদিকে জিডির বিষয়ে জানতে চাইলে রাজধানীর ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) তাপস কুমার দাস বাসসকে জানান, সেনা সদর দফতরের আইন বিষয়ক উইংয়ের মেজর এম রকিবুল আলম বৃহস্পতিবার ডা: জাফরুল্লা চৌধুরীর বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডাইরী করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ