1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

জানুয়ারিতে ১১টি মেডিকেল কলেজ যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪
  • ১১৭ Time View

nasimস্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ২০১৫ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সারাদেশে ১১টি সরকারি মেডিকেল কলেজের যাত্রা শুরু হবে। ওইদিন টাঙ্গাইল মেডিকেল কলেজটিও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

আজ রোববার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরো বলেন, লতিফ সিদ্দিকী যে কথা বলেছেন তা দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী তাৎক্ষণিক ওই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, দলকে রক্ষা ও দেশকে অনাকাক্সিক্ষত পরিস্থিতি থেকে রক্ষা করেছেন। এছাড়া লতিফ সিদ্দিকীকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কারের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

নাসিম বলেন, লতিফ সিদ্দিকীর বিষয় নিয়ে যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলে তা প্রশাসন দেখবে।

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইলের সির্ভিল সার্জন ডা. ইবনে সাঈদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ