1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ১৩৯ Time View

শততম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বৈঠকের শুরুতে মন্ত্রিসভা কলোম্বোয় বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ী হওয়ায় সর্বসম্মতিক্রমে অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে।

উল্লেখ্য, কলম্বোর পি সারা ওভালে ঐতিহাসিক ম্যাচটি শেষ দিনে রোববার ৪ উইকেটের জয় পায় মুশফিক বাহিনী।এর মাধ্যমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ পেয়েছে এক অনন্য মর্যাদা। কারণ শততম টেস্ট জয়ের কৃতিত্ব ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিরও নেই। এর আগে শততম টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ