1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৬ Time View

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি বিবেচনায় নিয়ে বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

তবে পূর্ব ঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল প্রাঙ্গণে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের প্রাইমারি শাখার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা দগ্ধ হন এবং বহু হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে জাতীয় শোক দিবসও পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ