1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় পার্টি আলোচনায় আছে প্রধান শক্তি হিসেবে: এরশাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩
  • ১১৩ Time View

mamaজাতীয় পার্টি আর কারো ডাকে সাড়া দেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, জাতীয় পার্টি আলোচনায় আছে। তৃতীয় শক্তি হিসেবে নয়, প্রধান শক্তি হিসেবে।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ  জাতীয় পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেন, সরকার গঠনের জন্য মানুষ জাতীয় পার্টিকে ডাকছে। সাধারণ মানুষের এই ডাকে সাড়া দিয়ে আগামী নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি আবারো সরকার গঠন করবে। আর দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়েই সেই সরকার গঠন করা হবে।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, অতীতে যারা জাতীয় পার্টি ত্যাগ করেছে তারা এখন এতিম হয়ে গেছে। তারা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তিনি বলেন, দল আগেও ভেঙ্গেছে। কিন্তু কর্মীরা ভাঙ্গেনি।

তিনি এসময় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমার ওপর আস্থা রাখো। আমরা ক্ষমতায় যাবোই। সে পথ পরিষ্কার হয়ে গেছে। এজন্য তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন।

দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ