1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬৭ Time View

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। মহানগর উত্তরের নতুন কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জুলাই গণঅভ্যুথানে বিইউপি থেকে নেতৃত্ব দেওয়া অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা। কমিটির সাধারণ সম্পাদক মো. তানিম ওয়াহিদ।

সোমবার (১৯ অক্টোবর) রাতে জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির কথা জানানো হয়। আগামী এক বছরের জন্য ঘোষিত এই কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লার জুলাই গণঅভ্যুথানের অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক পথচলা শুরু হয়। শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের আগস্টের পরে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সংগঠকের দায়িত্ব পালন করেন। পরে ঢাকা মহানগরের সার্চ কমিটির সদস্য হিসেব দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ হলে এর ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পান তিনি।

নবগঠিত ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. তানিম ওয়াহিদ জুলাই গণঅভ্যুথানে বনানী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আন্দোলনের নেতৃত্ব দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ