1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

জাতীয় ঐক্যের সংলাপে আকবর আলি খান তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে গণভোটের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০১৩
  • ২৪৭ Time View

সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির দরকার আছে কি না, তা জানতে গণভোটের দাবি করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। ড. কামাল হোসেন আয়োজিত ‘গণতন্ত্র ও অর্থনীতি রক্ষায় জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ ২০১৩’ শীর্ষক আলোচনায় গতকাল শনিবার আকবর আলি খান এসব কথা বলেন।
আলোচনায় ড. কামাল দেশের গণতন্ত্র ও অর্থনীতি রক্ষায় দেশবাসীর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানান। রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য করণীয় প্রসঙ্গে আকবর আলি খান বলেন, ‘রাজপথে সমস্যার সমাধান না হলে গণভোট দাও না কেন।’
সাভারের মতো ভবনধসের ঘটনা রোধে আইন সংশোধন এবং জনবল দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, দুর্ঘটনা রোধে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, স্বার্থ ও চুরির ব্যাপারে আওয়ামী লীগ ও বিএনপি এক। দুই দলের লোভী ব্যক্তিরা শুধু অর্থনীতিই দখল করেননি, সংসদও দখল করেছেন। এসব লোভী ব্যক্তির কাছে রাষ্ট্র এখন জিম্মি। নাগরিক ঐক্য ছাড়া লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা সম্ভব নয়।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দুই নেত্রী প্রতিনিয়ত মিথ্যার চাষ করে যাচ্ছেন। একজন যা বলেন, অন্যজন তার উল্টোটা বলেন।’ তিনি দুই নেত্রীকে সংলাপে বসানো এবং রাজনীতিতে তৃতীয় শক্তির জন্ম দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ‘যে দেশে একটি ভবনধসের পর তা সামলানোর মতো যন্ত্রপাতি নেই, সে দেশে ভূমিকম্প হলে কী হবে!’
আলোচনায় আরও অংশ নেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা, সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন, পোশাকশ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইল, আইনজীবী রাবেয়া ভূঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ