1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

জয়ে শুরু ব্রাজিল ও ইংল্যান্ডের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুলাই, ২০১২
  • ১৯৬ Time View

পুরুষ দলের মতো ব্রাজিলের মহিলা দলও অলিম্পিকের স্বর্ণ পদক জিততে পারেনি। আর কখনো অলিম্পিকে খেলার সুযোগ হয়নি ইংল্যান্ড মহিলা দলের। যদিও ২৭ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে মাঠে গড়াবে প্রতিযোগিতা। এর আগেই পদক জয়ের অভিযানে নেমেছে বিভিন্ন দেশের মহিলা ফুটবল দলগুলো। নিজেদের উদ্বোধনী ম্যাচে জিতেছে ব্রাজিল ও স্বাগতিক ইংল্যান্ড।

আয়োজকদের সুখবর দিয়েছে ইংলিশ মহিলা ফুটবল দল। প্রথম বারের মতো অলিম্পিকে খেলতে নেমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে তারা। কার্ডিফ মিলেনিয়াম স্টেডিয়ামে প্রথমার্ধে গোল করতে পারেনি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বিরতির পর ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৪ মিনিটে ফ্রিকিক থেকে গোল করেন স্টেফানি হগটন। বাকি সময় গোল হয়নি।

এদিকে একই ভেন্যুতে মার্তার জোড়া গোলে ব্রাজিল ৫-০ ব্যবধানে জিতেছে ক্যামেরুনের বিপক্ষে। ১০ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন ফ্রান্সিয়েল। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রেনাতা কোস্তা। বিরতির পর আরও তিনটি গোল করে ব্রাজিল। দুটি গোল করেন মার্তা (৭৩ ও ৮০ মি:)। বাকি গোলটি ক্রিস্টিয়ানের (৮০মি:)। গত দুই অলিম্পিকে রৌপ্য পদক জিতলেও কখনো স্বর্ণ জেতেনি তারা।

এছাড়া জয় দিয়ে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও বিশ্বচ্যাম্পিয়ন জাপান। যুক্তরাষ্ট্র ৪-২ গোলে ফ্রান্সকে এবং জাপান ২-১ ব্যবধানে হারিয়েছে কানাডাকে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ