1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চনজয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন- শিরোনাম দেখে চমকে যাওয়ারই কথা। বলিডের মহাতারকা অমিতাভ বচ্চন শেয়ার করেছেন জয়া আহসানের ছবির ট্রেলার। অবশ্য সেই ছবির ট্রেলারের থাম্বনেইলে রয়েছেন আরো দুজন। একজন চন্দন রায় সান্যাল ও আরেকজন শিশুশিল্পী। যাকে কেন্দ্র করে একটি ছবির গল্প আবর্তিত হয়েছে। ছবির নাম ‘ডিয়ার মা।’ সামাজিক মাধ্যম ফেসবুকে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই ছবির ট্রেলার শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। শেয়ার করে লিখেছেন, ‘টনি দা, সবসময়ের জন্য আমার শুভেচ্ছা থাকবে। ’ নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর ডাকনাম হলো ‘টনি।’ তাকে নতুন এই ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনের এমন কাণ্ডে রীতিমতো বিস্মিত জয়া আহসান। তিনি অমিতাভ বচ্চনের সেই পোস্ট পুনরায় শেয়ার করে লিখেছেন, ‘শুক্রবারটা শুরু হলো হাসিমুখে। অমিতাভ বচ্চন ডিয়ার মা ছবির ট্রেলার শেয়ার করেছেন। আপনার আশির্বাদের জন্য ধন্যবাদ অমিতাভ বচ্চন স্যার।’ আরো পড়ুন ১৪ বছর বয়সে ৫৪ বছরের নারীর সঙ্গে যৌনতায় মেতেছিলেন ওম পুরী ১৪ বছর বয়সে ৫৪ বছরের নারীর সঙ্গে যৌনতায় মেতেছিলেন ওম পুরী অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘ডিয়ার মা’তে প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। স্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানপোড়েন। ‘রক্তের সম্পর্ক না ভালবাসার টান?’ এটা হলো ‘ডিয়ার মা’ সিনেমার ট্যাগলাইন। ছবির শুরুতে দেখা যায়, মেয়ে দাবা খেলছে; মা সেটা দেখছেন। ছবিতে একজন মা ও মেয়ের সম্পর্কে টানাপোড়েন দেখানো হবে। ট্রেলার দেখে মনে হয়েছে ছবিতে জয়ার মেয়ে, খুব সম্ভবত তার আসল মেয়ে নয়। কোনো এক কারণে মায়ের প্রতি ক্ষোভ তৈরি হয় তার মনে। এভাবেই চলতে চলতে আচমকাই একদিন সেই মেয়ে হারিয়ে যায়। জয়া আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। ছবিটি দিয়ে বিরতির পর বাংলা সিনেমা নির্মাণে ফিরলেন অনিরুদ্ধ। সিনেমার দুই মুখ্য চরিত্রে কাজ করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৩৭ Time View

জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন- শিরোনাম দেখে চমকে যাওয়ারই কথা। বলিডের মহাতারকা অমিতাভ বচ্চন শেয়ার করেছেন জয়া আহসানের ছবির ট্রেলার। অবশ্য সেই ছবির ট্রেলারের থাম্বনেইলে রয়েছেন আরো দুজন। একজন চন্দন রায় সান্যাল ও আরেকজন শিশুশিল্পী।
যাকে কেন্দ্র করে একটি ছবির গল্প আবর্তিত হয়েছে। ছবির নাম ‘ডিয়ার মা।’

সামাজিক মাধ্যম ফেসবুকে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই ছবির ট্রেলার শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। শেয়ার করে লিখেছেন, ‘টনি দা, সবসময়ের জন্য আমার শুভেচ্ছা থাকবে।
’ নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর ডাকনাম হলো ‘টনি।’ তাকে

নতুন এই ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চনের এমন কাণ্ডে রীতিমতো বিস্মিত জয়া আহসান। তিনি অমিতাভ বচ্চনের সেই পোস্ট পুনরায় শেয়ার করে লিখেছেন, ‘শুক্রবারটা শুরু হলো হাসিমুখে।
অমিতাভ বচ্চন ডিয়ার মা ছবির ট্রেলার শেয়ার করেছেন। আপনার আশির্বাদের জন্য ধন্যবাদ অমিতাভ বচ্চন স্যার।’

অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘ডিয়ার মা’তে প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। স্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানপোড়েন।

‘রক্তের সম্পর্ক না ভালবাসার টান?’ এটা হলো ‘ডিয়ার মা’ সিনেমার ট্যাগলাইন। ছবির শুরুতে দেখা যায়, মেয়ে দাবা খেলছে; মা সেটা দেখছেন। ছবিতে একজন মা ও মেয়ের সম্পর্কে টানাপোড়েন দেখানো হবে। ট্রেলার দেখে মনে হয়েছে ছবিতে জয়ার মেয়ে, খুব সম্ভবত তার আসল মেয়ে নয়। কোনো এক কারণে মায়ের প্রতি ক্ষোভ তৈরি হয় তার মনে। এভাবেই চলতে চলতে আচমকাই একদিন সেই মেয়ে হারিয়ে যায়।

জয়া আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। ছবিটি দিয়ে বিরতির পর বাংলা সিনেমা নির্মাণে ফিরলেন অনিরুদ্ধ।

সিনেমার দুই মুখ্য চরিত্রে কাজ করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ