1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত নির্দেশনা

জন্মদিনে ঢাকের তালে কেক কাটলেন শাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৬৭ Time View

দেশের সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের ৪২তম জন্মদিন আজ রোববার। তবে কাজের মধ্যেই কাটবে তার এবারের জন্মদিন।

জানা গেছে, বর্তমানে পাবনায় ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত শাকিব। তবে ব্যস্ত থাকলেও শনিবার রাত ১২টার পর শুটিং স্পটেই জমকালো আয়োজনে তার জন্মদিন পালন করা হয়েছে।

পাবনার একটি বিলাসবহুল রিসোর্টে শাকিবের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন ‘অন্তরাত্মা’র সিনেমার প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন।

সেখানে তাকে জন্মদিনে চমকে দিতে আনা হয় দুটি হাতি। হাতি দুটি শাকিবের মাথায় শুঁড় বুলিয়ে দেয়। এ ছাড়া ঢাকের তালে কাটা হয়েছে কেক ও ওড়ানো হয়েছে ফানুস।

জন্মদিনের পুরো অনুষ্ঠানের ভিডিও ধারণ করে প্রকাশ করা হয়েছে শাকিব খানের নিজস্ব ইউটিউবে চ্যানেলে।

এদিন রাতে ধুমধাম আয়োজনে শুটিং ইউনিটের সঙ্গে জন্মদিনের কেক কাটেন শাকিব খান। প্রযোজক সোহানী হোসেনের এমন আয়োজনে শাকিব খান চমকে যান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘধীতে জন্ম নেন শাকিব খান। এ অভিনেতার আসল নাম মাসুদ রানা। তার বাবা আব্দুর রব ছিলেন সরকারি কর্মচারী। বাবার চাকরির সূত্রেই শাকিব খানের শৈশব থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ