1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

‘জনপ্রিয়তার জন্য ফাইভ-জি মামলা! জুহি চাওল-কে ভর্ৎসনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৮৩ Time View

দিল্লি হাইকোর্টের কাছে তীব্র ভর্ৎসনার মুখে জুহি চাওলা। ‘দেশে ফাইভ-জি টেকনোলজি টেস্টিং ও স্থাপন পরিবেশের পক্ষে ক্ষতিকারক।’ তাই এর বিরোধিতা করে আদালতে মামলা দায়ের করছিলেন অভিনেত্রী তথা পরিবেশবিদ জুহি। কিন্তু আদালতের রায়ে কার্যত নাকচ করা হল জুহির দাবি। উপরন্তু ২০ লক্ষ টাকা জরিমানা করা হল অভিনেত্রীকে।

দিল্লি হাইকোর্ট জানায়, জুহির করা এই মামলার কোনো যৌক্তিকতা নেই। অপ্রয়োজনীয় ও অর্থহীন তথ্যের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে।

আরও জানানো হয়, জুহির মামলার ভার্চুয়াল শুনানি ছিল ২রা জুন। তাঁর জন্য যে লিঙ্ক দেওয়া হয়েছিল জুহিকে তা আগেভাগেই অভিনেত্রী শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। আদালতের মতে, পরিবেশ রক্ষার্থে নয়, শুধুমাত্র জনপ্রিয়তার পাওয়ার জন্য এই মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী।

আদালতের এমন রায়ের পরে অবশ্য মুখ খুলেছেন অভিনেত্রী। নিজের দায়ের করা মামলার ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন,’ ফাইভ-জি টেকনোলজি নিয়ে আমাদের করা মামলার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমরা ফাইভ-জি স্থাপনের বিরুদ্ধে নয়। কিন্তু আমরা চাই প্রশাসন অন্তত এটুকু নিশ্চিত করুক যে ফাইভ-জি টেকনোলজি স্থাপন দেশের মানুষের পক্ষে ও জীববৈচিত্র্যের জন্য নিরাপদ কিনা।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কেবল তথ্য জানতে চেয়েছিলেন বলে দাবি করেন জুহি। ২০১০ থেকে পরিবেশে তেজস্ক্রিয়তার প্রভাবের বিরুদ্ধে লড়াই করে আসছেন জুহি চাওলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ