1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

জনগণের কাছে আমাদের যে ভূমিকা তা অব্যাহত রাখতে হবে : অতিরিক্ত পুলিশ কমিশনার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮ Time View

পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর ভুমিকা প্রশংসনীয় হচ্ছে। আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার।

আজ (০৬) সেপ্টেম্বর সোমাবার সকাল ৮ টার দিকে বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বরিশাল পুলিশ লাইন্স মাস্টার প্যারেড পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, আমরা পুলিশ কমিশনারের নেতৃত্বে অনেক দূর এগিয়ে আছি, জনগণের কাছে আমাদের ভূমিকা প্রশংসনীয়, এই ধারা অব্যাহত রাখতে হবে।

আমাদের দ্বারা কোন লোক যেন ক্ষতিগ্রস্থ না বা এই দেশ সম্পর্কে বিরুপ মন্তব্য তৈরি না হয়, সে মর্মে আরও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে, ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীকে সঠিকভাবে নির্ভেজাল সেবা নিশ্চিত করতে সবাইকে সতর্কতার সাথে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সাবধানে থেকে কাজ করতে হবে, এ বিষয়ে কমিশনার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে।

প্রতি সপ্তাহে এই মাস্টার প্যারেড চলমান থাকবে, মাস্টার প্যারেড ডিসিপ্লিন এর সহায়ক ভূমিকা পালন করে, একই সাথে বাজে দৃষ্টিভঙ্গী, দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখতে সাহায্য করে।

প্যারেডে নেতৃত্ব দেন, প্যারেড অধিনায়ক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন ও প্যারেড উপ-অধিনায়ক আরআই (পুলিশ পরিদর্শক) বিএমপি মোঃ মোবাক্ষের হোসেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম এন্ড অপস মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ