1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জঙ্গি দম্পতির মরদেহ নেবে না পরিবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ১২৯ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছায়ানীড় বাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি দম্পতি কামাল হোসেন ও জুবাইদা ইয়াসমিনের মরদেহ পরিবারের সদস্যরা গ্রহণ করবে না। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে থাকা মরদেহ সনাক্তের পর মুঠোফোনে নিহত জুবাইদার ভাই জিয়াবুল হক এ কথা জানান।

তিনি জাগো নিউজকে বলেন, বোন ও বোনের সন্তানের মরদেহ আমি সনাক্ত করেছি । তবে এই মরদেহ আমরা গ্রহণ করব না। বোন ও তার স্বামীর জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় আমরা লজ্জিত।

জিয়াবুল হক বলেন, নিহত কামালের বাবা মোজাফফারও তার ছেলের মরদেহ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুণ্ডে ছায়ানীড় বাড়িতে গত বৃহস্পতিবার সকালে পুলিশের সোয়াটের (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস) অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে ও গুলিতে নিহত হয় পাঁচজন।তাদের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকার বাসিন্দা কামাল হোসেন ও তার স্ত্রী জুবাইদা ইয়াসমিনও ছিল। অভিযানে তাদের শিশুসন্তানও নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ