1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া

জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ১৬১ Time View

52জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিরা দেশের মুসলমানদের বিভ্রান্ত করে মানুষ হত্যা করছে। এটা করতে দেয়া যাবে না।

বৃহস্পতিবার সকালে মাদারীপুরের ছিলারচরে মনির-মুন্না ফিলিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌমন্ত্রী।

তিনি বলেন, যে ধর্ম সারা পৃথিবীতে শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই ধর্মকে ধ্বংস করার জন্য বিভিন্ন দেশে ইসলামের নামে জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছে। এই জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

জঙ্গিরা ধর্মের নামে মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে উল্লেখ করে নৌমন্ত্রী আরো বলেন, কোরআন হাসিদের কোন পাতায় মানুষ হত্যা করার বিষয়টি নেই।

জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে জঙ্গিরা দেশে যাতে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান নৌমন্ত্রী।

অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ