1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

জঙ্গি আস্তানা সন্দেহে গোমস্তাপুরে ৩টি বাড়ি ঘেরাও: আটক ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০১৭
  • ১৬২ Time View

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার তিনটি গ্রামে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। গ্রাম তিনটি হলো চানপুর চকপোস্তুম, বালুগ্রাম ও শিমুলতলা। এর মধ্যে একটি বাড়িতে ইতিমধ্যে তল্লাশি শেষ হয়েছে।

তল্লাশি শেষ হওয়া ওই বাড়িটি থেকে ১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার এ কে এম এনামুল করিম।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘চানপুরের ঘিরে রাখা বাড়িটি থেকে একজনকে আটক করা হয়েছে। বোম্ব ডিজপোজাল টিম ঘটনাস্থলে আসার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। দুপুর নাগাদ ঘিরে রাখা বাকি দুইটি বাড়িতে অভিযান শেষ হতে পারে।’

তিনি জানান, ঘিরে রাখা বাড়িগুলোতে জঙ্গিরা থাকতে থাকতে পারে। ওই বাড়িগুলোতে বিপুল পরিমাণ বিস্ফোরকও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ওই উপজেলা থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলো- সুকুদ্দি, সাইফুল ও জাহাঙ্গীর। তাদের বাড়ি গোমস্তাপুর বলে জানায় র‌্যাব। এসময় তাদের কাছ থেকে তিন কেজি গান পাউডার, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী তিনটি বাড়ি ঘেরাও করে র‍্যাব।

উল্লেখ্য, এর আগে গত ২৬ এপ্রিল ভোর থেকে ২৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার একটি বাড়ির জঙ্গি আস্তানায় ‘ঈগল হান্ট’ অভিযান চালায় আইনশৃংখলা বাহিনী। ওই অভিযানে ভাড়াটিয়া আবুসহ চার জঙ্গি নিহত হয়। অভিযানে জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া ও চার বছরের মেয়ে সাজিদা খাতুনকে উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ