1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনা ও রেহানার মামলার প্রতিবেদন দাখিল ৩১ জানুয়ারি সালমান শাহ হত্যা মামলায় ফের ডনের জামিন মেলেনি এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরেক সোনা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে মন্টেনেগ্রোকে উড়িয়ে দিল বাংলাদেশ টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক

ছুটির দিনে জমজমাট বইমেলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৪ Time View

মহান ভাষাশহীদ দিবসে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকায় অমর একুশে বইমেলা প্রাঙ্গণ ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে। কেউ খোপায় বাহারি ফুল কেউবা কালো পাঞ্জাবি পরে মেলায় প্রবেশ করেছেন। আবার অনেকে সঙ্গে করে মেলায় নিয়ে এসেছেন শিশু-বাচ্চাসহ পুরো পরিবারকে।

আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় দর্শনার্থীদের জন্য বইমেলার গেট খুলে দেওয়া হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় বাড়তে থাকে বইপ্রেমীদের উপস্থিতি।

বেলা ১১টায় বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি স্টলেই ক্রেতা-দর্শনার্থীর ভিড়। মেলায় বড়দের সঙ্গে শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাদের অনেকেই মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বইমেলায় ঘুরতে এসেছেন।

মেলায় ঘুরতে আসা তাবাসসুম বলেন, সরকারি ছুটি থাকায় আজ রাস্তায় জ্যামজট কম। তাই পরিবার নিয়ে বইমেলায় ঘুরতে এসেছি। এখানে এসে খুব ভালো লাগছে।

মেলায় আসা ইমতিয়াজ আহমেদ বলেন, সকালে বন্ধুদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। পরে সেখান থেকে বইমেলায় ঘুরতে এসেছি। অনেকগুলো স্টল ঘুরে দেখেছি। তবে এখনো কোনো বই কেনা হয়নি।

আদী প্রকাশনীর বিক্রেতা ইউসুফ খান বলেন, সকাল থেকেই মেলায় বেশ ভিড়। বিকেলে ভিড় আরও বাড়তে পারে। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। তাই বিক্রি অনেক কম।

এদিকে মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরই মধ্যে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ