1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

ছাত্রদল সম্পাদক আকরাম ৮ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
  • ১৩৮ Time View

রাজধানীর পল্টন থানার নাশকতার পৃথক দুই মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পৃথক দুই মামলায় ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জাগো নিউজকে জানান, পল্টন থানার বিস্ফোরক আইনে দায়ের করা দু’টি মামলার একটিতে তাকে ৫ দিন ও অপরটিতে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার দুপুরে প্রেসক্লাব থেকে যাওয়ার পথে পুরানা পল্টন এলাকা থেকে আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ