1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

চেলসি ছেড়ে রোমায় ট্যামি আব্রাহাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৭৩ Time View

গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে সবকিছু এক প্রকার নিশ্চিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। পাঁচ বছরের চুক্তিতে চেলসি ছেড়ে রোমায় যোগ দিয়েছেন ট্যামি আব্রাহাম।

চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে ২৩ বছর বয়সী এই ইংলিশ ফেরায়ার্ডকে দলে টানার বিষয়টি মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করে সেরি আর দলটি।

গত বৃহস্পতিবার ইন্টার মিলান থেকে ক্লাব রেকর্ড ট্রান্সফার ফি (৯ কোটি ৭৫ লাখ পাউন্ড) দিয়ে বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে দলে ফেরায় চেলসি।

এর দুই দিন পর শনিবার রোমা ছেড়ে ইন্টার মিলানে যোগ দেন ইতালির রাজধানীর দলটির হয়ে ২৬০ ম্যাচ খেলে ১১৯ গোল করা এদিন জেকো। তার শূন্যতা পূরণেই আব্রাহামকে দলে টানল তারা।

গত মৌসুমে চেলসির যৌথ সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্লাবটির একাডেমিতে বেড়ে ওঠা আব্রাহাম। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে করেন ১২ গোল। ছিলেন গত মৌসুমে ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য। সব মিলিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের দলের হয়ে ৮২ ম্যাচে ৩০ গোল করেছেন আব্রাহাম।

পয়েন্ট তালিকার সাতে থেকে গত লিগ শেষ করা রোমা ২০২১-২২ মৌসুম শুরু করবে আগামী রবিবার, সেরি আয় ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচ দিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ