1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

চূড়ান্ত হজ প্যাকেজে মন্ত্রিসভার সায়

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
  • ১০৯ Time View

চলতি বছরও সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ, ২০১৭’ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এবার হজ পালনে প্যাকেজ-১ এ ৩ লাখ ৮১ হাজার ৫০৮ এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ করতে হবে।

গত বছরে হজের তুলনায় এবার প্যাকেজ-১ এ খরচ বেড়েছে ২১ হাজার ৪৮০ টাকা ও প্যাকেজ-২ এ বেড়েছে ১৪ হাজার ৪৫২ টাকা।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ প্যাকেজ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান।

গতবছর হজে প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ হয় ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা। আর প্যাকেজ-২ এর মাধ্যমে খরচ হয় ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।

বেসরকারি হজ প্যাকেজ- ২ এ খরচ ধরা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা; যা গত বছর ছিল ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা।

উল্লেখ্য, বেসরিকারিভাবে হজে গেলে বাসা ভাড়া, খাওয়া, কোরবনিসহ ব্যক্তিগত খরচ নিজেদের টাকায় করতে হয়।

সংশোধিত ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ (২০১৭)’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

গত বছর প্রথমবারের মতো ‘হজ ই-সার্ভিস’ এর আওতায় হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ব্যবস্থা চালু করে সরকার।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা ৩০ হাজার টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করেন। এরপর হজ প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন করে এ বছর বাংলাদেশের নাগরিকরা হজে যান।

চলতি বছর সরকারিভাবে হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন গত ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ