1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

চীনে বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ কারখানা গড়বে স্যামসাং

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২
  • ১৬১ Time View

বিশ্বের বিখ্যাত ইলেক্ট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং চীনে বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ উৎপাদন কারখানা নির্মাণ করার পরিকল্পনা করছে। কারখানা নির্মাণে প্রায় ৭ শত কোটি ডলার খরচ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, স্যামসাং বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে প্রথম দফায় ২শত ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে। তাদের প্রস্তাবিত কারখানায় স্মার্ট ফোন, ট্যাবলেট কম্পিউটার এবং এমপি থ্রি প্লেয়ারের জন্য মেমোরি চিপ তৈরি করা হবে।

পরবর্তীতে ধাপে ধাপে স্যামসাং তাদের বিনিয়োগ বাড়াবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে।

চীনের ক্রম প্রসারিত বাজারের দিকে লক্ষ্য রেখেই তারা বিনিয়োগের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে চীনে তাদের প্রযুক্তি নকল হওয়ার আশঙ্কা অনেক বেশি বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

চলতি বছরের শুরুতে স্যামসাং কারখানা স্থাপনে চীন সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন লাভ করে।

ধারণা করা হচ্ছে ২০১৩ সালের শেষ নাগাদ এই কারখানা থেকে মেমোরি চিপ উৎপাদনে যেতে পারবে স্যামসাং ইলেক্ট্রনিক্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ